পরাজয় মেনে নিতে অস্বীকৃতি মমতার, ট্রাম্পের সঙ্গে তুলনা বিজেপির
পরাজয় মেনে নিতে অস্বীকৃতি মমতার, ট্রাম্পের সঙ্গে তুলনা

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন বিজেপি নেতারা। ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প যেভাবে তা মেনে নিতে অস্বীকার করেছিলেন, মমতার বর্তমান অবস্থানকেও ঠিক একই কাতারে ফেলছেন তারা।

বিজেপির সমালোচনা

বিজেপির জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষ এই সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীকে ‘শাড়ি পরা (ডোনাল্ড) ট্রাম্প’ বলে অভিহিত করেছেন। দিলীপ ঘোষ অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল পরবর্তী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি বলেন, ‘যিনি জনমত স্বীকার করেন না, রাজনীতিতে তার কোনও স্থান নেই।’

উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জিতে বিজেপি নিরঙ্কুশ জয় পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন যে, ষড়যন্ত্রের মাধ্যমে এই ফলাফল ‘লুট’ করা হয়েছে। নিজের অবস্থানে অনড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বলেছেন, ‘ওরা চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। ওরা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। দিনটি একটি কালো দিন হিসেবে নথিবদ্ধ হয়ে থাকুক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবিধানিক অবমাননার অভিযোগ

বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এই পরিস্থিতিকে ‘সাংবিধানিক অবমাননা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, অতীতে অন্য নেতারা নির্বাচনি পরাজয়ের পর পদত্যাগ করলেও মমতার অবস্থান ‘অহংকার ও নৈরাজ্যবাদের’ প্রতিফলন। জনগণই হলো একমাত্র অপরিহার্য শক্তি।

সূত্র: মাত্রুভূমি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ