পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: শফিকুল ইসলাম
পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং এ কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব।

বিচ্ছিন্ন ঘটনার প্রভাব নেই

ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে তার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময়

সভায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বাউফল কালীবাড়ি মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাসসহ স্থানীয় নেতারা।

হিন্দু নেতাদের প্রতি আহ্বান

হিন্দু নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর তিনি তাদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। প্রয়োজনে তাকে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ