খাগড়াছড়ি কলেজে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক
খাগড়াছড়ি কলেজে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আটক ১

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে তেমন ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ।

পুলিশের বক্তব্য

পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এই ঘটনা ঘটিয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘গতকাল রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনও এক সময়ে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছি। সে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।’

সামাজিক মাধ্যমে ভিডিও প্রচার

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেওয়ার ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বিবরণ

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ