জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী মনু গ্রেফতার
জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী মনু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারের বিবরণ

তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা জানান, মনু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন। তিনি বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি বলেন, “তাকে গ্রেফতারের ফলে জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেট বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে ধারণা করছি।”

পূর্ববর্তী মামলা ও কার্যক্রম

পুলিশের এই কর্মকর্তা জানান, মনুর নামে ৩ ওয়ারেন্ট ও কয়েকটি মামলা রয়েছে। কাপড়ের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিলেন। বুনিয়া সোহেল ও টুনটুন কালাম গ্রেফতার হওয়ায় সেই মূলত তাদের গ্রুপের মাদক ব্যবসা দেখভাল করতেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত মাসেও তার কাপড়ের দোকানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তার দোকান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ