র‌্যাবের জালে কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদার
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার (১০ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোপালগঞ্জের একটি হত্যার মামলার আসামি। পালানোর পর রাজধানিতে আত্মগোপনে ছিল।

গ্রেফতারের বিবরণ

শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি বলেন, আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে সে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল।

পালানোর ঘটনা

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট সকালে কারাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আব্দুল্লাহ শিকদারও ছিল। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আত্মগোপন ও গ্রেফতার

তিনি আরও বলেন, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে আব্দুল্লাহ ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হত্যা মামলা ও সাজা

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা জানান, ২০২১ সালের ৭ অক্টোবর সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই সহযোগীকে নিয়ে প্রতিবেশী লুৎফর রহমানকে হত্যা করে আব্দুল্লাহ শিকদার। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। বিচার শেষে আদালত আব্দুল্লাহসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতারের পর আব্দুল্লাহ শিকদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।