দুর্নীতি মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ
দুর্নীতি মামলায় মেননকে গ্রেফতার দেখানোর আদেশ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

আদালতের শুনানি ও আদেশ

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, দুদকের এই মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখাতে গত ৩০ জুন আবেদন করা হয়। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন আদালত।

মামলার বিবরণ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি করে দুদক। ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ