ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে পেন ব্রেকের ডাক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে পেন ব্রেক

ইসলামী ব্যাংক ভোক্তা সচেতনতা ফোরাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে আগামী সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে দুই ঘণ্টার পেন ব্রেকের ডাক দিয়েছে।

প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রোববার (৭ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি অধ্যাপক নূর নবী মণিক এই কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে তিনি অভিযোগ করেন, খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

দাবি ও হুঁশিয়ারি

তিনি দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। অধ্যাপক মণিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুরশিদ আলমকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি ইসলামী ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা ও দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কাজ বিরতি পালনের ডাক দেওয়া হয়েছে। সংগঠনটি জানায়, এই কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্বেগ ও দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ