২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৭
২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৭

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়। এর ফলে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।

শনাক্ত ও উপসর্গের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ