নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রনি মিয়া (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত তারাবো উত্তরপাড়া এলাকার শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নাজমুল হোসেন নবী ভাণ্ডারীর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল ও নবী ভাণ্ডারীর গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও একপর্যায়ে গুলি বিনিময় হয়।

দুইপক্ষই একে অপরকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ১৩-১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হন। আহতদের মধ্যে রনি মিয়া (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা এবং নবী ভাণ্ডারীর পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাঙচুর ও লুটপাট

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তারাবো বাজারের আব্দুর রফিক, মাহমুদ হোসেন ও আব্দুর রাজ্জাকের ফলের দোকান, সেলিমের রেস্টুরেন্টসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

রাত পৌনে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।