র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬
র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ মে) র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে পাখি আক্তার (৩৫), মো. ফারুক (২৬), ফারজানা বেগম (২৬), হানিফ মিয়া (২৭), শেখ ফরিদ (৩০) ও শাহানা বেগমকে (৫০) গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে ফ্ল্যাট থেকে মোট ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার পাখি আকতার নগরীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা আছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার মাদকসহ হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ