রোয়াংছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রোয়াংছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি দমন কমিশন (দুদক), রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন (সোমবার) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তংচংগ্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামাল উদ্দিন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা ও কচ্ছপতলি আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা। এ ছাড়া বিভিন্ন স্কুল থেকে সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।

প্রতিযোগিতার বিবরণ

প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি দল থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাটি দুটি প্রাথমিক রাউন্ড ও একটি ফাইনাল রাউন্ডে বিভক্ত ছিল। প্রতিটি প্রাথমিক রাউন্ড থেকে বিজয়ী দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য’। এই রাউন্ডে কচ্ছপতলী আলোর পাঠশালা তাদের যুক্তি, তথ্য-উপাত্ত ও উপস্থাপনার দক্ষতার মাধ্যমে বিজয় অর্জন করে এবং ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে স্বল্প বিরতির পর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডের বিতর্কের বিষয় ছিল ‘রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায়’। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে তাদের বক্তব্য উপস্থাপন করে। কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীরা যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে উপস্থিত দর্শক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

ফলাফল ও পুরস্কার বিতরণ

বিচারকমণ্ডলীর চূড়ান্ত মূল্যায়নে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা দল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কচ্ছপতলী আলোর পাঠশালা রানার্সআপ (দ্বিতীয় স্থান) হওয়ার কৃতিত্ব লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার, সনদপত্র এবং শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি তাজমিন আলম তুলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।” তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

উপস্থাপনা ও সঞ্চালনা

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে উপস্থাপনা ও সঞ্চালনা করেন কচ্ছপতলি আলোর পাঠশালার সহকারী শিক্ষক জিতেন্দ্র ত্রিপুরা। তাঁর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানের সৌন্দর্য ও গাম্ভীর্য বৃদ্ধি করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন নিয়মিত হলে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করে।