কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: পিস্তলসহ গ্রেফতার ৪

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন- কাটাবিল এলাকার আসিফ (২৬), আশিক (৩৫), ইমন (১৯) এবং শ্রাবণ (২২)।

ঘটনার পটভূমি

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপের’ মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দুইপক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময় ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পথচারী শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অভিযান

ঘটনার পরপরই কুমিল্লা জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপে অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামসেদ হোসেন শ্রাবণকে ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অন্য ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

ওসির বক্তব্য

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “কাটাবিল এলাকায় গোলাগুলির ঘটনায় জড়িত সব সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় আনা হবে। সেখানে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে পুলিশ কাজ করছে। শীর্ষ সন্ত্রাসী অপু ও সাব্বিরসহ ওই এলাকার সব আলোচিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ