সরকারি কর্মকর্তাকে পেটানোর হুমকি: যুবদল নেতা বহিষ্কার
সরকারি কর্মকর্তাকে হুমকি: যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সী নয়নকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়কে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (যুবদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বহিষ্কারের সিদ্ধান্ত

শনিবার (১১ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়নকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

গত ১ জুলাই শালিখা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়কে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নয়নের বিরুদ্ধে। নয়ন ওই কর্মকর্তার কাছে ২০০ জনের কৃষি প্রণোদনার দাবি করে একটি তালিকা দেন। কিন্তু তার দেওয়া তালিকা থেকে দেড়শ জনের নাম নির্বাচন করা হয়। এ ঘটনায় নয়ন ক্ষুব্ধ হয়ে কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে শনিবার তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় নেতার প্রতিক্রিয়া

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, "একজন সরকারি কর্মকর্তাকে মোবাইলে হুমকি দেওয়ার ঘটনা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ