ছাত্রলীগের নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাজশাহী ছাত্রদলের
ছাত্রলীগের নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পুরস্কার ঘোষণা

তিনি বলেন, “নিষিদ্ধ এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস এবং রাজশাহী জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীতের ঘটনার বিচার দাবি

সমাবেশে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ