গাজীপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও সমাবেশ
গাজীপুরে মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও সমাবেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের বক্তব্য

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সমাবেশে বক্তারা

গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, সাংবাদিক রেজাউল করিম, এ কে এম শিশির, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা ও শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধাসহ অন্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে দেশের তরুণ সমাজের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাঁরা তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌসের বক্তব্য

সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস বলেন, ‘মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করাও জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ