রায়পুরে থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
রায়পুরে থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হারুনুর রশিদ নয়ন। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছোট ছেলে।

মামলা করতে গিয়ে মারধর ও গ্রেফতার

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাইকে সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে থানার সামনেই মারধরের শিকার হন নয়ন। এ সময় হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিলে নয়নকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

পরিবারের বক্তব্য

নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, কোনো একটা কাজে নয়ন থানার দিকে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিতে চাইলে সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ