এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: টেরিটরি সেলস অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে।
বয়সসীমা ও অন্যান্য শর্ত
প্রার্থীর ধরন নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর। কর্মস্থল যেকোনো জায়গায়। বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০১ আগস্ট ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।



