কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন
কুমিল্লা দক্ষিণ ছাত্রদলের কমিটি অনুমোদন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

কমিটি অনুমোদন

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্ব

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী। কমিটির অন্য নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সহ-সভাপতি এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের কমিটি স্থগিত

এর আগে গত বছরের ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটি প্রকাশের পর জেলার পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিক্ষোভ করলে সেই কমিটি গত বছরের ৪ জুন রাতে স্থগিত করা হয়। অর্থাৎ ১৯ দিনের মধ্যে সেই কমিটি স্থগিত করা হয়।

সভাপতির বক্তব্য

নতুন কমিটির সভাপতি জোবায়ের আলম জিলানী বলেন, দলের দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। দল আমাকে মূল্যায়ন করেছে। ত্যাগী, পরিচ্ছন্ন এবং মেধাবীদের সমন্বয়ে এ কমিটি দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত। আমরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে একটি মডেল ইউনিটে পরিণত করব। শিক্ষার্থীদের বিগত সময়ে যেভাবে রাজনীতি বিমুখ করেছে বিগত ফ্যাসিস্ট সরকার; আমরা সেই ধারণা থেকে ফিরিয়ে আনব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ