কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ আটক করেছে। তার আটকের খবরে অনুসারী বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘটনার বিবরণ
রোববার দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এ সময় তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া শাসনগাছা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
পুলিশের অবস্থান
ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
ওসির বক্তব্য
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সময়মতো জানানো হবে।



