এমপি মাছুম মোস্তফার ওপর হামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
এমপি মাছুম মোস্তফার ওপর হামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফাকে অবরুদ্ধ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারের কারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, সহিংসতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিবরণ

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পূর্বধলায় একটি ফিলিং স্টেশনে জামায়াতের এমপি মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ