বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই। দীর্ঘদিন নিউরো সাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে বয়স ও পরিবার
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জীবন ও কর্ম
বর্ণাঢ্য জীবনের অধিকারী ডা. আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারেনডেন্ট। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
জানাজা ও দাফন
তার প্রথম জানাজা আজ (২৫ এপ্রিল) আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ এপ্রিল) জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁও পারিবারিক করব স্থানে দাফন করা হবে।
শোক প্রকাশ
ডা. রুহুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



