রাশেদ খানের অভিযোগ: শিবির ‘নারায়ে তাকবির’ বলে হামলা করে
রাশেদ খান: শিবির ‘নারায়ে তাকবির’ বলে হামলা চালায়

ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির ‘নারায়ে তাকবির’ বলে হামলা করে- বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

শিবিরের তাণ্ডবের অভিযোগ

রাশেদ অভিযোগ করেন, 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তান্ডব ও ভাঙচুর চালিয়েছে। তিনি আরও বলেন, সবসময় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু প্রথমবারের মত বিরোধীদল হয়ে দাপট দেখাচ্ছে ছাত্রশিবির। ছাত্রদলের যেকোনো রাজনৈতিক কর্মযজ্ঞ বিতর্কিত করার চেষ্টা করছে তারা।

বিতর্কিত স্লোগান প্রসঙ্গ

পোস্টে রাশেদ লিখেন, জামায়াত শিবিরের সমালোচনা করলে ওরা বটবাহিনী লেলিয়ে দেয়। 'নায়ারে তাকবীর আল্লাহু আকবার' ব্যবহার করে হামলা চালিয়ে পবিত্র স্লোগানকে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করছে ছাত্রশিবির।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ