২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট ৩৫২
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট ৩৫২

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তের সংখ্যা

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

মৃত্যুর বিবরণ

মৃতদের মধ্যে বরিশালে হাম শনাক্ত হওয়া তিন শিশু মারা গেছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোট মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ শিশু। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৫২ জনে। এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৬৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু। একই সময়ে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ