বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, পরিবার অবরুদ্ধ
বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা এবাদ উল্যাহ গাজীর বিরুদ্ধে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে খুঁটি লাগিয়ে কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে। শনিবার ভুক্তভোগী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণ

৫ জুন সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরবংশীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এবাদ উল্যাহ উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, ছয় বছর আগে ইতালি প্রবাসী মামুন ওই স্থানে জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যাহ ও শাকিল পাঁয়তারা করে আসছেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। এতে প্রবাসী পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হুমকি ও পূর্বের ঘটনা

প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন বাদী। এর আগে গত ডিসেম্বর মাসেও বাড়িটি দখলের চেষ্টা করা হয়। তখন রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছিল প্রবাসী পরিবার।

পুলিশের বক্তব্য

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ