বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাসদের তীব্র নিন্দা
বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাসদের তীব্র নিন্দা

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)। দলটি মনে করে এটি মরার ওপর খাঁড়ার ঘা। বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূল্যবৃদ্ধির প্রভাব

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন মাত্র কয়েক মাসের মধ্যেই জনমত ও জনদাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম প্রায় ১৭ ভাগ বাড়ানো হয়েছে। এতে জনদুর্ভোগের মাত্রা আরও বেড়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।

অর্থনৈতিক সংকট

জাসদ মনে করে, এটি দেশের অর্থনৈতিকভাবে সংকটগ্রস্ত জনগণের ওপর মরার ওপর খাঁড়ার ঘা। সাধারণ মানুষের জীবনযাপন ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যাবে। বিদ্যুতের এই দাম বৃদ্ধি শিল্প উৎপাদন এবং গ্রাম-শহরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা বিস্তৃত দেশীয় সংরক্ষিত বিদ্যুৎ (ব্যাটারি) চালিত গণপরিবহন খাতের ওপর বড় নেতিবাচক চাপ তৈরি করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়বে
  • কৃষিপণ্য পরিবহন ব্যয় বাড়বে
  • জনগণের যাতায়াত ব্যয় বাড়বে

দাবি প্রত্যাহার

এই কারণে জাসদ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম প্রায় ১৭ ভাগ বৃদ্ধির গণবিরোধী, একতরফা ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ