রাজশাহীতে মাস্ক পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে মাস্ক পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাজশাহী নগরীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) নগরীর সিটিহাট এলাকায় এই মিছিল বের করা হয়।

মিছিলের বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২০ থেকে ৩০ জনের একটি দল সিটিহাট এলাকায় মিছিলটি বের করে। মিছিলটি স্বল্প সময়ের জন্য নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন।

পুলিশের প্রতিক্রিয়া

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, সোশ্যাল মিডিয়ায় একটি মিছিলের ভিডিও ফুটেজ দেখা গেছে। এ নিয়ে আরএমপি কাজ করছে। কোথায় মিছিলটি হয়েছে ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত আছে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ