চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এই মিছিল করেন।

ভিডিওতে যা দেখা গেছে

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা 'জয় বাংলা', 'শেখ হাসিনা আসবে'সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—'এমইএস কলেজ ছাত্রলীগ'। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের প্রতিক্রিয়া

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।'

এদিকে আজ সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ