তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বই যশোর ইনস্টিটিউটে
তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বই যশোর ইনস্টিটিউটে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তৃতার ওপর রচিত বইটি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু আনুষ্ঠানিকভাবে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকের হাতে বইটি তুলে দেন।

বইয়ের বিবরণ

বইটির লেখক ড. মোস্তফা এম কামাল, যিনি একজন পরিবেশ বিজ্ঞানী, প্রকৌশলী ও উচ্চশিক্ষা প্রশাসক। এর প্রকাশক অধ্যাপক নাসরিন বেগম। বইটি তারেক রহমানের ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পূর্বাচলে দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তৃতার ওপর ভিত্তি করে রচিত।

বক্তৃতার প্রেক্ষাপট

২০২৫ সালের ২৫ ডিসেম্বর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রন্থাগার পরিদর্শন

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী যশোরে সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার বিভাবের সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাবের সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক, সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল ও আবুল কায়েস প্রমুখ।

যশোর ইনস্টিটিউটের ঐতিহ্য

যশোর শহরের এই পাবলিক লাইব্রেরিটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ