স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে আজান দেন: জামায়াত আমির
স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে আজান দেন: জামায়াত আমির

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সব মন্ত্রণালয়ে আজান দেন, একামতও দেন। মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন। এটি খুবই লজ্জাজনক।’ শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, ‘তিনি বলেছিলেন, “নির্বাচনটা যাতে হয়ে যায়, এ জন্য বলেছিলাম।” একটি সংগঠনের শীর্ষ জায়গায় থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? আমরা ওই রাজনীতি করি নাই, করবও না।’

একদলীয় শাসন কায়েমের অভিযোগ

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া এবং জেলা পরিষদের মতো জায়গায় নিজেদের ক্যাডারদের বসিয়ে দেওয়া—এভাবেই একদলীয় শাসন কায়েম করা হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির প্রতি ইঙ্গিত

তিনি বিএনপি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা (বিএনপি) পুরোনো সেই আওয়ামী লীগের সুরে কথা বলছেন। যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে। আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর খায় না।’

বাজেট ও দুর্নীতির অভিযোগ

বাজেট প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘গত সাড়ে ১৭ বছরে বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ ও তার দোসররা ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা

সম্মেলনে তিনি অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসককে সরিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানান এবং আসন্ন নির্বাচনে মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।