দ্রুততম গোলে বিশ্বকাপে এগিয়ে মরক্কো
দ্রুততম গোলে বিশ্বকাপে এগিয়ে মরক্কো

এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করলো মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র ৭১ সেকেন্ডের মধ্যে লিড নেয় আফ্রিকার দেশটি। ব্রাজিলের বিপক্ষে গোল করা ইসমায়েল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে দিয়েছেন দলকে। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মরক্কো।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচে এগিয়ে গিয়েও আক্রমণের ধারা অব্যাহত রাখে মরক্কো। বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। তবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মরক্কো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ