পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে, তৃণমূল পিছিয়ে
পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে, তৃণমূল পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন জিতে এগিয়ে রয়েছে মোদির দল বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ১৬৯ আসনে এগিয়ে আছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত পেয়েছে ১০৯টি আসন। আশা করা যাচ্ছে, স্থানীয় সময় ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে।

অন্যান্য রাজ্যের ফলাফল

পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আসামের ১২৬টি আসনের মধ্যে ১৯৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে আছে এআইইউডিএফ। অন্যদিকে তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ