চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তদন্তে সিএমপি
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তদন্তে সিএমপি

চট্টগ্রাম নগরীতে একদিনে একাধিক স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার সকালে নগরীর তিনটি স্থানে মিছিল করেছে বলে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক আইডি থেকে জানানো হয়। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।

প্রথমবার একাধিক স্থানে মিছিল

২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রথম একদিনে একাধিক স্থানে মিছিল করল নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়া

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হয়- জিইসি এলাকার মিছিলটি সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলগুলো জুমার নামাজের পর হয়। জিইসি এলাকা থেকে শুরু হওয়া একটি মিছিল গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে অংশ নেওয়া মিছিলকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। আবার অনেককে মাস্ক পরে মিছিলে স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

প্রত্যক্ষদর্শী সূত্র আরও জানায়, সকাল ৭টার দিকে জিইসি মোড়ের মেডিকেল সেন্টার গলি থেকে ৫০-৬০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগরীর গোলপাহাড় মোড়ের দিকে চলে যায়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রতিবাদ জানায়। ওই মিছিলে পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর ছবিযুক্ত ব্যানার দেখা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ জানান, ছাত্রলীগের মিছিলের যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এসব ভিডিও পর্যালোচনা করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।