বাজেট স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
বাজেট স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীর কাকরাইল এলাকায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৩ জুন) বিকালে কাকরাইল মোড় থেকে মিছিলটি বের হয়ে পল্টন ও কাকরাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতৃত্ব ও বক্তব্য

মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।

উপস্থিত নেতারা

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ