সাঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, ছাত্রশিবির নেতা নিহত
সাঘাটায় বিদ্যালয় কমিটি গঠন নিয়ে হামলায় ছাত্রশিবির নেতা নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল্লাহ্ বারী (২৪) নামে ছাত্রশিবির নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও একজন। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ও আহতের পরিচয়

নিহত সাইফুল্লাহ্ বারী উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। আহত সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণ

উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, বিকেলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে স্থানীয় মুকুল মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল্লাহ্ বারী ও সালাউদ্দিন প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে ওই তর্কে জড়িয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, একপর্যায়ে মুকুল ও তার সহযোগীরা দেশী ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহ্ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।

পুলিশি ব্যবস্থা

সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ