যশোরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোর শহরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে হাশিমপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনগত ব্যবস্থা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারবাজার হাইওয়ে থানার ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



