চুয়েটে ৩৯ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬
চুয়েটে ৩৯ পদে নিয়োগ, শেষ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩ থেকে ২০ গ্রেডে মোট ৩৯টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬।

পদগুলোর বিবরণ

১. প্রধান প্রকৌশলী: ১টি পদ, গ্রেড–৩, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. সহযোগী অধ্যাপক: পুরকৌশল বিভাগ (১টি), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ (১টি), পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি) – মোট ৩টি পদ, গ্রেড–৪, বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অতিরিক্ত রেজিস্ট্রার: ১টি পদ, গ্রেড–৪, বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা।

৪. উপপরিচালক (অডিট) ও ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার: ২টি পদ, গ্রেড–৫, বেতন ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৫. সহকারী অধ্যাপক: পুরকৌশল বিভাগ (১টি) ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি) – মোট ৩টি পদ, গ্রেড–৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৬. সহকারী রেজিস্ট্রার ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক: ২টি পদ, গ্রেড–৭, বেতন ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

৭. প্রভাষক: পুরকৌশল বিভাগ (২টি), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি), Institute of Energy Technology (IET) (১টি), Institute of River, Harbor and Environmental Science (IRHES) (১টি) – মোট ৬টি পদ, গ্রেড–৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৮. মেডিক্যাল অফিসার (আইটি বিজনেস ইনকিউবেটরের উপপরিচালক পদের বিপরীতে), সহকারী কম্পিউটার প্রোগ্রামার (IICT), টেকনিক্যাল অফিসার (শিট মেটাল), টেকনিক্যাল অফিসার (মেশিনশপ), সহকারী নেটওয়ার্ক/হার্ডওয়ার ইঞ্জিনিয়ার (ICT Cell) – মোট ৫টি পদ, গ্রেড–৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৯. প্রটোকল অ্যান্ড লিয়াজোঁ অফিসার ও সহকারী টেকনিক্যাল অফিসার (পুরকৌশল বিভাগ): ২টি পদ, গ্রেড–১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০. ব্যক্তিগত সহকারী (আইটি বিজনেস ইনকিউবেটর): ১টি পদ, গ্রেড–১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১১. হার্ডওয়ার টেকনিশিয়ান (IICT), নেটওয়ার্ক টেকনিশিয়ান (IICT), হার্ডওয়ার/নেটওয়ার্ক টেকনিশিয়ান (ICT Cell), উপ-প্রশাসনিক কর্মকর্তা – মোট ৪টি পদ, গ্রেড–১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১২. কেয়ারটেকার: ১টি পদ, গ্রেড–১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৩. ল্যাব সহকারী (IICT): ১টি পদ, গ্রেড–১৫, বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

১৪. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (সিএসই বিভাগ) (১টি) ও বাবুর্চি (ভিসি বাংলো-১ ও শামসেন নাহার খান হল-১) (২টি) – মোট ৩টি পদ, গ্রেড–১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৫. ইলেকট্রিশিয়ান (আইটি বিজনেস ইনকিউবেটর): ১টি পদ, গ্রেড–১৭, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

১৬. অফিস সহায়ক: ১টি পদ, গ্রেড–১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১৭. ডাইনিং বয় (শহীদ আবু সাঈদ হল) ও আয়া (তাপসী রাবেয়া হল): ২টি পদ, গ্রেড–১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন) পৌঁছাতে হবে। ১–৯ নম্বর পদের ক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ১০–১৭ নম্বর পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে।

আবেদন ফি

  • ১ থেকে ৯ নম্বর পদ: ২০০ টাকা
  • ১০ নম্বর পদ: ১৫০ টাকা
  • ১১ থেকে ১৪ নম্বর পদ: ১০০ টাকা
  • ১৫ থেকে ১৭ নম্বর পদ: ৫০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৬। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।