একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী
একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানকে একাত্তরের পর সবচেয়ে বড় রেডলাইন হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রেডলাইন প্রসঙ্গে ফারুকীর বক্তব্য

ফারুকী তার পোস্টে লেখেন, "কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা দূরে থাক, টাচও করা উচিত না। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরে এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। আমাদের আরেকটা রেডলাইন।"

তিনি আরও বলেন, জুলাই শুধু সরকার বদল নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে বড় রায়। মেইনস্ট্রিম রাজনীতিবিদরা যদি এটি না বোঝেন, তাহলে তা মুশকিলের বিষয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রদল সভাপতির প্রশংসা

ফারুকী তার পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামের স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন। তিনি লেখেন, "এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে।"

প্রসঙ্গত, জুলাই নিয়ে নিজ দলের সংসদ সদস্য নিলোফার মনির এক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তার এই অবস্থান সব মহলে প্রশংসিত হচ্ছে।

নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা

ফারুকী আরও লেখেন, যে প্রজন্ম বাংলাদেশের বুকে জুলাই এনেছে, তাদের সংখ্যা, ক্ষমতা এবং নেটওয়ার্ক বুঝতে কিছু মানুষ ব্যর্থ হচ্ছে। এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারবে, তারাই আগামীর রাজনীতি তৈরি করবে। যারা পারবে না, তারা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।

পোস্টের শেষাংশে ফারুকী লেখেন, "লিখে রাখতে পারেন আমার এই কথাটা।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ