জুলাই জোটের ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মাবরুরুল হক
জুলাই জোটের ২১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মাবরুরুল হক

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই রাজধানীর পুরানা পল্টনে জুলাই জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সংগঠনের দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির নেতৃত্ব

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. মাবরুরুল হক। আর সাধারণ সম্পাদক হয়েছেন জামিল সিদ্দিকী। এ ছাড়া সাইফুল্লাহ তামীম জ্যেষ্ঠ সহসভাপতি, মো. নায়েব আলী সহসভাপতি, আনাস বিন ইউসুফ জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

কমিটির অন্যান্য সদস্য

কমিটির অন্য সদস্যরা হলেন দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আবদুল্লাহ, প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী, শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি, অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এস এম মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কার্যনির্বাহী সদস্য

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ