জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবার, সমাজ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে।

মাদক গ্রহণের পরিসংখ্যান

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের জিরো টলারেন্স নীতি

সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই নীতির আওতায় আমরা কাজ করে যাচ্ছি। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। এর চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে।

জনসচেতনতা ও পুনর্বাসন

মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করতে বিলবোর্ড, শিক্ষা ক্ষেত্রে জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি চিকিৎসা, পুনর্বাসনের পাশাপাশি এগুলোর মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ