কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা, এক গ্রেপ্তার
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলিবিদ্ধ প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাব্বির, অপুসহ ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও গ্রেপ্তারের বিবরণ

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে মামলাটি দায়ের করা হয়। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, 'এ ঘটনায় ছয়জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

আহত স্কুলছাত্রের অবস্থা

প্রেমের শরীর থেকে এখনো গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রেমের বাবা ইউনুছ মিয়া বলেন, 'কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গুলিটি বের করতে না পারায় সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ স্থানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।' তিনি আরও বলেন, 'বড় সার্জন এলে অপারেশন করে গুলিটি বের করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে সেটি কখন হবে, তা এখনো জানানো হয়নি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, 'আমার একমাত্র ছেলে টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়েছে। ও মাঝে মাঝে চোখ খুলছে। ছোট্ট শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার প্রেক্ষাপট

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সন্ত্রাসী অপু ও সাব্বির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের সময় স্কুল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় ইথান আহমেদ। পরিবারের দাবি, মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়ার কারণেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

চিকিৎসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, 'গুলিটি শিশুটির ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। তাই ঝুঁকি না নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।'

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, 'গত রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। একজন সংসদ সদস্য হিসেবে আমি এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারি না। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি সভা করেছি।'