রংপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটে মডার্ন মোড়, রংপুর–ঢাকা মহাসড়কে, ১২ জুলাই। ছবি: মঈনুল ইসলাম।
বগুড়ায় বৃষ্টির পানিতে মাছ ধরছে কিশোররা
বগুড়ার জোড়গাছায় গ্রামের মাঠে বৃষ্টির জমে থাকা পানিতে মাছ ধরছে দুই কিশোর। ছবি: সোয়েল রানা, ১২ জুলাই।
রাঙামাটিতে বৃষ্টিতে গরু সরিয়ে নিচ্ছেন রাখাল
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় গরুর পালকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন এক রাখাল। বালুখালী, রাঙামাটি, ১২ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা।
কুমিল্লায় পিটুনিয়া ফুল ফুটেছে
বৃষ্টিভেজা দিনে ফুটেছে পিটুনিয়া ফুল। হাটচান্দিনা, কুমিল্লা, ১২ জুলাই। ছবি: আবদুর রহমান ঢালী।
রংপুরে আখ ও আনারস বিক্রি
রংপুরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় বিক্রির জন্য আখ সাজিয়ে রাখা হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম, ১২ জুলাই। টাউন হল, রংপুরে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে আনারস। ছবি: মঈনুল ইসলাম, ১২ জুলাই।
পটুয়াখালীতে সেতু নির্মাণ বন্ধ থাকায় ভোগান্তি
পটুয়াখালীর লোহালিয়ায় খালের ওপর সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারী মানুষ। ছবি: বিলাস দাস, ১২ জুলাই।
সিরাজগঞ্জে বুনো ফুল
সিরাজগঞ্জের রণতিথায় পথের ধারে ফুটে আছে বুনো ফুল। ছবি: সাজেদুল আলম, ১২ জুলাই।
বান্দরবানে বন্যার পর কাদা পরিষ্কার
বন্যার পানি কিছুটা কমায় ঘরে জমা কাদা পরিষ্কার করছেন এক ব্যক্তি। উজানীপাড়া, বান্দরবান, ১২ জুলাই। ছবি: মং হাই সিং মারমা। পানি নেমে গেলেও ঘরের ভেতর রয়ে গেছে বন্যার ক্ষত। উজানীপাড়া, বান্দরবান, ১২ জুলাই। ছবি: মং হাই সিং মারমা।



