বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা সাদেক খান গ্রেফতার
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার রহমতপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির পরিচয়

গ্রেফতার ব্যক্তি হলেন মো. সাদেক খান। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি গ্রামে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সাদেক খান নিষিদ্ধ বাবুগঞ্জ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

অন্যদিকে, ইউপি সদস্য সাদেক খানের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ