আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।' তাই তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করে কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রীর বক্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।' তিনি আরও বলেন, 'বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।'

ছয় জেলায় সেনা মোতায়েন

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়গঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা, জননিরপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার (২২ জুন) থেকে ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ