পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে অমিত শাহ কলকাতায় যাচ্ছেন
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে অমিত শাহ কলকাতায়

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে আজ রাতেই সেখানে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। দলীয় সূত্রে জানা যায়, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

বিজেপির নিয়ম অনুযায়ী

বিজেপির নিয়ম অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকারপক্ষে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একইসঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান

এর আগে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা হারিনি, তাই পদত্যাগের প্রশ্নই আসে না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ