থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ
থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুতে একক সংখ্যাগরিষ্ঠ

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ রাজ্যে পুরোনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের চেয়ে দলটি ১০ আসন পিছিয়ে আছে।

সরকার গঠনে জোটের প্রয়োজন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য বিজয়কে এখন ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএর সমর্থন নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষক বিজয়ানন্দ জানান, সাধারণত রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানান। এ ক্ষেত্রে ১০৮ আসন পাওয়া ছোট দলগুলোর সমর্থন টিভিকের নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হতে হবে। যদি টিভিকে ব্যর্থ হয়, তবে রাজ্যপাল দ্বিতীয় বৃহত্তম জোটকে ডাকতে পারেন। টিভিকে জানিয়েছে আগামীকালই শপথ নেবেন বিজয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিভিকের প্রতিক্রিয়া

এদিকে আসনের ঘাটতি প্রসঙ্গে টিভিকের প্রচার সম্পাদক নানজিল পি সাম্পাত বলেন, বাকি সমর্থন ‘স্বয়ংক্রিয়ভাবেই’ চলে আসবে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এমনটাই প্রত্যাশা করি।’

কংগ্রেসের অবস্থান

এদিকে রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে অবহিত করেছেন দলটির তামিলনাড়ু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ শোডনকার। গতকাল তিনি বলেন, সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে এ বিষয়ে জানানো হয়েছে। শোডনকার সাংবাদিকদের বলেন, তামিলনাড়ুতে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে শিগগিরই দল থেকে সিদ্ধান্ত আসবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ