প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেল যশোরের শিশু আন নাসর
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেল যশোরের শিশু

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পেয়েছে যশোরের সাত মাসের শিশু আন নাসর ও তার পরিবার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে তাদের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আন নাসরের বাবা-মা আবেগপ্রবণ হয়ে পড়েন।

শিশুটির মায়ের আবেগঘন প্রতিক্রিয়া

শিশুটির মা আফরোজ খানম নীলিমা বলেন, “এই অনুভূতি প্রকাশ করা কঠিন। এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমি বাচ্চাকে কোলে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে ছিলাম- এই আশায় যে, উনি আমাদের দেখে একটু হাত নাড়বেন, সেই সুযোগে তাকে একটু দেখব; কিন্তু উনি যে নেমে এসে বাচ্চাকে আদর করবেন, ছবি তুলবেন- আমরা চিন্তাও করিনি। এতটা পাওয়া, কিভাবে যে কী হলো আল্লাহই ভালো জানেন; উনার (প্রধানমন্ত্রী) জন্য অনেক অনেক দোয়া।”

বাবার বক্তব্য

শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, “আমার বাচ্চার হাতে ফুল দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে আসেন, তাকে আদর করেন, একসঙ্গে ছবি তোলেন। এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। আবার আজ আমার সন্তানের জন্য প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন, এটাও আমাদের কাছে স্বপ্নের মতো।” অপু আরও বলেন, “আমরা খুবই সাধারণ মানুষ। বাস থেকে নেমে এসে আমার সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি তোলা, আবার আজ উপহার পাঠানো, এসব ঘটনা আমার, আমার স্ত্রীর এবং আমাদের সন্তানের জীবনে বড় প্রাপ্তি হয়ে থাকবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর যশোর সফর ও শিশুর সাথে সাক্ষাৎ

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান, একসঙ্গে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপহার প্রদান অনুষ্ঠান

এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যরা। বাড়িতে গিয়ে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার তুলে দেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।

সংগঠনের সদস্য সচিবের বক্তব্য

কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন বলেন, “২৭ এপ্রিল প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পরিদর্শন শেষে ফিরে যাওয়ার সময় গাড়ির সামনে শিশুসহ তার মা নীলিমাকে দেখতে পান। তিনি তখন বাস থেকে নেমে শিশুটির সঙ্গে দেখা করেন। এই দৃশ্যটি রীতিমতো অভাবনীয়। শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর নিরন্তর ভালোবাসা- এটি তারই বহিঃপ্রকাশ।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যখন শিশুটির কাছ থেকে ফুল উপহার পেয়েছেন, উনি তার পক্ষ থেকে বাচ্চাকে একটি উপহার পাঠানোর চিন্তা করেন। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন শিশুকে উপহার পাঠানোর। সেই নির্দেশ মোতাবেক আমরা শিশুটির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার নিয়ে এসেছি।”