নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে যুবককে গণপিটুনি
নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগানে যুবককে গণপিটুনি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার খুলে নেওয়া হয়। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় বসে ওই যুবক শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেমে সড়কে দাঁড়িয়ে আবারও স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁর দিকে এগিয়ে গেলে তিনি দ্রুত অটোরিকশায় ওঠেন। তবে উপস্থিত লোকজন তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন। এ সময় অটোরিকশাচালককেও চড়-থাপ্পড় দেওয়া হয়। পরে মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও চালককে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নাম–পরিচয় চিহ্নিত করার চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ