সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন রোববার (২৬ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও পরিচিতি

দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাছন রাজার নাতির ছেলে। ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনায়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ