ঈদের ছুটিতে মায়ের কাছে এসে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
ঈদের ছুটিতে এসে মায়ের সাথে বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে মেঘ জমলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া খড় ও গাছের পাতা তুলে আনতে যান মা ও ছেলে। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

প্রতিক্রিয়া

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মা ও ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভরতখালী ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন আলম বলেন, ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন সোহাগ। ছুটিতে বাড়ি এসে মায়ের সঙ্গে খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলে দুইজনেই মারা গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ