প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে যশোর সফরে এসেছেন। তিনি ঢাকা থেকে উড়োজাহাজে করে যশোর বিমানবন্দরে পৌঁছান। সকাল সোয়া ১০টায় তাঁর উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে।

শার্শা উপজেলায় খাল পুনঃখনন উদ্বোধন

বিমানবন্দর থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

যশোর মেডিকেল কলেজ ও লাইব্রেরি পরিদর্শন

শার্শা থেকে ফিরে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যশোর ঈদগাহ মাঠে জনসভা

বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী যশোর ঈদগাহ মাঠে জনসভায় ভাষণ দেবেন। সন্ধ্যা সোয়া ছয়টায় তিনি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

যশোরবাসীর দাবি

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরবাসী নানা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে যশোর সিটি করপোরেশন স্থাপন, যশোর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু, বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালু, দর্শনা থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চালু, ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা সীমান্ত রুটে অন্তত একটি লোকাল ট্রেন চালু, দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন রেলপথ চালু, সুবিধাজনক স্টেশনে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল স্থাপন, সব আন্তনগর ট্রেনে সাধারণ বগি যুক্ত করা, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, দ্রুত ইপিজেড চালু ও যশোরকে পর্যটননগরী ঘোষণা করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ